আটককৃত হিজবুত তাহরীরের ৮ সদস্যের প্রত্যেককেই একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর হাকিম। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
খীলক্ষেত থানার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক সামসুল আরেফিন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৪ জানুয়ারি শুক্রবার রাজধানীর খীলক্ষেতের বটতলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস দমন আইনের ৭, ৮ ও ৯ ধারায় অভিযোগ করে হিযবুত তাহরীরের আটজন কর্মীকে আটক করে পুলিশ।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
হিজবুত তাহরীরের ৮ সদস্যের ১ দিনের রিমান্ড
আটককৃত হিজবুত তাহরীরের ৮ সদস্যের প্রত্যেককেই একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর হাকিম। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
জুলাই হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে
সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচার এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মুক্তিযোদ্ধা সাবেক এমপি ঠুনকো অপরাধে মেজর আখতারুজ্জামানের রিমান্ড কেন?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে আদালত। শনিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।
















