রাজধানীতে হেরোইন-ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য সেবন ও বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, সেগুলো হচ্ছে- ৮২৬৫ পিস ইয়াবা বড়ি, ৯৫৬.৮ গ্রাম ৪০৫ পুরিয়া হেরোইন, ১৬৬ কেজি ৫৪০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা ও ২ বোতল বিদেশি মদ।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা করা হয়েছে।
এমআর





