পাবনার বেড়া পৌরসভার নির্বাচন দ্রুত অনুষ্ঠানের জন্য রুল জারি করেছেন হাইকোর্ট।
সংশ্লিষ্ট এলাকার ভোটার মোস্তাফিজুর রহমানের রিট আবেদনের প্রেক্ষিতে রোববার সকালে এ রুল জারি করেন আদালত।
এলজিইডি সচিব, ঢাকা জেলার নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে এ রুল জারি করা হয়।
বিচারপতি মির্জা হোসেন হায়দার ও মো: খোরশেদ আলম সরকারের বেঞ্চ এ রুল জারি করেন।
এ সময় আদালতে রিট শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ।
সর্বশেষ ১৯৯৯ সালে ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর থেকে এখন পর্যন্ত আর কোন নির্বাচন না হওয়ায় এ রুল জারি করলো আদালত।
[b]ঢাকা, কেএ, ৬ এপ্র্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
বেড়া পৌরসভা নির্বাচন দ্রুত অনুষ্ঠানে হাইকোর্টের রুল
পাবনার বেড়া পৌরসভার নির্বাচন দ্রুত অনুষ্ঠানের জন্য রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট এলাকার ভোটার মোস্তাফিজুর রহমানের রিট আবেদনের প্রেক্ষিতে রোববার সকালে এ রুল জারি করেন আদালত। সর্বশেষ ১৯৯৯ সালে ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়





