বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে রায়ের অনুলিপি পাঠানো হয়েছে।
সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বুধবার দুপুরে তাদের দুজনের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করে। রায়ের অনুলিপিতে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতি। অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর মধ্যে, সালাহউদ্দিনের রায় ২১৭ পৃষ্ঠার ও মুজাহিদের রায় ১৯১ পৃষ্ঠার।
গত ২৯ জুলাই প্র্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। তার বিরুদ্ধে আনীত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে গত ১৬ জুন সুপ্রীম কোর্টে আপিল বিভাগ চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখেন।
মুজাহিদের বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে।
এআই
সালাহউদ্দিন-মুজাহিদের রায়ের অনুলিপি ট্রাইব্যুনালে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাঁর মতে, সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি।
৩৯ দিনের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ
দীর্ঘ অবকাশকালীন ছুটির পর আজ রোববার (২৫ অক্টোবর) খুলছে সুপ্রিম কোর্ট।
রোববার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে
অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার (২৫ অক্টোবর) আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
কেন রাস্তায় ভারতের ভোটাররা তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা?
পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রামে জন্ম নেওয়া শাহিদা ফকির কখনো ভাবেননি, নিজের দেশের নাগরিকত্ব প্রমাণ করতে তাকে এতটা হয়রানির শিকার হতে হবে। ভারতীয় জন্মসনদ, পারিবারিক জমির মালিকানার নথি এবং বাবা-মায়ের ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ—সবই জমা দিয়েছিলেন তিনি। এরপরও ভারতের ভোটার তালিকায় নিজের নাম ধরে রাখতে পারেননি এই নারী। পরে তাকে অবৈধ বাংলাদেশি অভিবাসী আখ্যা দিয়ে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বিক্ষোভকারীদের বেআইনিভাবে আটক করা যাবে না : ভারতের সুপ্রিম কোর্ট
শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আইনগত প্রক্রিয়া ছাড়া আটক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দিল্লিতে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, আইন অনুযায়ী ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
















