শেরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুসহ ২০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তোফায়েল আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাদের মধ্যে যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলন চলাকালে ওই নেতাদের বিরুদ্ধে
শেরপুর থানায় মামলা হয়।তদন্ত শেষে চলতি বছরতাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়।
এর আগে উপযুক্ত কারণ দেখিয়ে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে আসামিদের জামিন দেন উচ্চ আদালত। ২২ আসামির মধ্যে ২০ জন বগুড়ার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





