ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজার শাখার(বিদ্যুৎ) নির্বাহী প্রকৌশলী মোজাফফর আহমদের স্ত্রী ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক জেসমিন নাহারের অবৈধ সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

বুধবার দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল সাত(৭) কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেয়ার জন্য এ নোটিশ পাঠান।

এদিকে জানা যায়, কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মোজাফফর স্বপরিবারে ২০০৭ সালে(১/১১ এর সময়) কানাডায় পালিয়ে যায়। বর্তমানে তারা কানাডায় অবস্থান করছেন।

ঢাকা, একে, ১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস