বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক মামলায় জামিন দিলেও অপর দুই মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে মহানগর হাকিম রেজাউল করিম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যার ঘটনায় রমনা থানার মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। পরবর্তী তারিখ ধার্য করা হয় ১২ মে। সে তারিখ পর্যন্ত জামিন বহাল থাকবে বলে আদালতের আদেশে বলা হয়েছে। তবে শাহবাগ ও রমনা থানার অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করেন আদালত।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলকে কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
ফখরুলে পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট সানাউল্লা মিয়া।
[b]ঢাকা, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]
ফখরুলকে এক মামলায় জামিন; দু'মামলায় নামঞ্জুর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক মামলায় জামিন দিলেও অপর দুই মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত।
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে
দীর্ঘ ৩৫ বছর পর আবারও সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই নির্বাচন। রাষ্ট্রপতি পদে মুখোমুখি হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন ফখরুল, চাইলেন ক্ষমা
দীর্ঘ রাজনৈতিক পথচলার সহকর্মীদের সামনে শেষবারের মতো বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মরণ করলেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে, কৃতজ্ঞতা জানালেন দলের চেয়ারম্যান তারেক রহমানকে। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাইলেন তিনি। এরপরই দলীয় সংসদ সদস্যদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আবেদন জানান ফখরুল।
২০ আগস্ট ভোট রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি ফখরুল-অলি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। নির্ধারিত সময়ে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
আমি কিছুই জানি না, দল থেকেও বলা হয়নি: ফখরুল
বিএনপি নতুন রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিচ্ছে- এমন খবর গণমাধ্যমে চাউর হয়েছে। তবে এ বিষয়ে নিজে কিছু জানেন না বলে গণমাধ্যমকে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: ফখরুল
সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
















