বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জামিন দিয়েছেন হাইকোর্ট।
আইন প্রক্রিয়া না মেনে গ্রেফতার কিংবা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন  আদালত।
বৃহস্পতিবার সকালে কোর্ট এ রায় দেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে রোববার দুপুরে খন্দকার মাহবুবের জামিন আবেদন ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক নামঞ্জুর করেন।
রাজধানীর বাংলা মোটরে গাড়িতে আগুন দিয়ে পুলিশ হত্যার মামলায় গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
[b]ঢাকা,২৩ জানুয়ারি (টাইম নিউজ বিডি)/এএইচ[/b]