রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩২৫ পুরিয়া হেরোইন (১৯০ দশমিক ৭৫ গ্রাম), ৯ বোতল দেশি মদ, ২ হাজার ৯২২ পিস ইয়াবা ও ৪৭ কেজি ৩৭০ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে।

এমআর