বিদেশে অর্থ পাচার এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসসহ ১০ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম আগামী সোমবার বেলা ২টায় তাদেরকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে তলবি নোটিশ পাঠিয়েছেন। আজ রোববার দুদকের এ অনুসন্ধানী কর্মকর্তার পাঠানো তলবি নোটিশে নাসির গ্রুপের চেয়ারম্যানের ব্যাংক ও আয়কর নথিও সরবরাহের জন্য বলা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তলবি নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছেন,নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস,তার স্ত্রী ও প্রতিষ্ঠানের পরিচালক তাসলিমা সুলতানা, জিএম (আমদানি) আলফাজ উদ্দিন, জিএম (কমার্সিয়াল) মো. আবু সাইদ, জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) শামীম আহম্মেদ, জিএম (প্রশাসন) আব্দুস সোবহান, জিএম (ফাইন্যান্স ও হিসাব) মো. সিদ্দিকুর রহমান, জিএম (রপ্তানি) এ কে এম শহিদুজ্জামান, এজিএম (ক্রয়) মো. ওবায়দুল ইসলাম এবং ক্যাশিয়ার মো. শামীম।
একে





