আশুলিয়ার তাজরীন ফ্যাশনের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন বাতিলের ওপর শুনানি আবারও পিছিয়ে আগামী ১৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
আসামি পক্ষের সিনিয়র আইনজীবী এ্যাড. মুজিবুল্লা হিরু অসুস্থ থাকায় তার পক্ষে এ্যাড. এটিএম গোলাম গাউস আদালতের কাছে সময় আবেদন করেন। আবেদনের পক্ষে রোববার ঢাকা জেলা দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ এ সময় আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে অগ্নিকান্ডে অন্তত ১১২ জন নিহত এবং পাঁচ শতাধিক শ্রমিক আহত হন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]