পুরান ঢাকার সহিদ কমিশনারের জামিন ও রিমান্ড নাকোচ করে তাকে দুই কার্য দিবস জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মো. হাসিবুল হক এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান সহিদ কমিশনারকে আদালতে হাজির করে দ্বিতীয় বারের মতো পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অপর দিকে আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন ও রিমান্ড নাকোচ করে দেন আদালত।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি অস্ত্র আইনে রাজধানীর গেন্ডারিয়া থানায় দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে আজ আবার রিমান্ড আবেদন করেন মামলার আইও।
গত চার ফেব্রুয়ারি সহিদ কমিশনারকে পুরান ঢাকা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে র্যাপব।
[b]ঢাকা, জিই ফেব্রুয়ারি ১১ (টাইমনিউজবিডি.কম)
[/b]