রাজধানীর শ্যামলী ও আদাবরের মাঝামাঝি এলাকায় চালককে আঘাত করে চিনিভর্তি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ট্রাকচালকের নাম দ্বীন ইসলাম (৩৫)। রাত সাড়ে তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক সিদ্দিকুর রহমানের ভাষ্য, ওই ব্যক্তিকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। কয়েকজন পথচারী তাঁকে রাতে হাসপাতালে নিয়ে আসে।

এমবি