সুপ্রিম কোর্টের বিচারপিতি ছাড়া অন্য কোনও আদালতের বিচারকদের নামের আগে ‘জাজ’ ব্যবহার না করতে সংশ্লিষ্ট সকলের প্রতি সার্কুলার জারির নির্দেশ কেন দেয় হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোবাবর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল সচিব, বার কাউন্সিলের মাসিক আইন পত্রিকা বাংলাদেশ লিগ্যাল ডিভিশনের (বিএলডি) সম্পাদক মো. তাহা মোল্লাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
মনজিল মোরসেদ বলেন, এ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বার কাউন্সিলের মাসিক আইন পত্রিকা ‘বাংলাদেশ লিগ্যাল ডিভিশন’র সম্পাদক মো. তাহা মোল্লার নামের আগে পদবি ‘জাজ’ না লিখতেও আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী।
তিনি জানান, সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুসারে ‘জাজ’ বলতে কেবল সুপ্রিম কোর্টের বিচারকদের বুঝায়। তাই মো. তাহা মোল্লার নামের আগে ‘জাজ’ শব্দ ব্যবহার করে করে তিনি সংবিধান লঙ্ঘণ করেছেন।
[b]ঢাকা, জিই ফেব্রুয়ারি ৯ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
সুপ্রিম কোর্টের বিচারপতিরাই 'জাজ' অন্য কেউ নয়
সুপ্রিম কোর্টের বিচারপিতি ছাড়া অন্য কোনও আদালতের বিচারকদের নামের আগে ‘জাজ’ ব্যবহার না করতে সংশ্লিষ্ট সকলের প্রতি সার্কুলার জারির নির্দেশ কেন দেয় হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।





