বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩ ছাত্রীকে ইভটিজিং এবং এক ছাত্রকে শারীরিক নির্যাতন করার ঘটনায় ৩ শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট।

আজ (বৃহস্পতিবার) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

বুয়েটের ৩ শিক্ষক হলেন- ড. রৌশন মমতাজ, মো. মকসুদ হেলালী, মো কামরুল আহসান।

এই তিন শিক্ষককে ২৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে ওই ঘটনায় তৈরি করা প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

আদালতে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাব হোসেন এইসব তথ্য জানিয়েছেন।

এমবি