খুলনায় গুলি করে মাছ ব্যবসায়ী আশরাফুলের ৬০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত ম রোকনুজ্জামান জানান, খুলনার একটি ব্যাংক থেকে লামিয়া ফিসের মালিক আশরাফুল ৬০ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে পূর্ব রূপসায় যাচ্ছিলেন। পথিমধ্যে জাবুসা এলাকায় এলে একদল অস্ত্রধারী তার মোটরসাইকেলের গতিরোধ করে গুলি করে। এতে আশরাফুল গুলিবিদ্ধ হন। সঙ্গে থাকা ৬০ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় আশরাফুলের সাথে থাকা তার ভাই এর ছেলেকেও ছুরিকাঘাতে আহত করে তারা।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আশরাফুল কোন ব্যাংক থেকে টাকা তুলেছিলেন তা জানাতে পারেননি ওসি।
ওসি জানান, ঘটনার পর পুলিশ টাকা উদ্ধারে অভিযান চালিয়েছে।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





