বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্য নির্বাহী কমিটির ৪ জুনের নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই। নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকী হাইকোর্টের রায় স্থগিত করলে এ বাধা দূর হয়।
গত রোববার কবির আহমেদ খানের রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম.মোয়াজ্জাম হোসেইন ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের এ স্থগিতাদেশ দেন।
একইসঙ্গে ওই নির্বাচনের তফসিল কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও সংশ্লিষ্ট নির্বাচন কমিশনকে কারণ দর্শাতে বলা হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে আদালতে আইনজীবী ছিলেন এ এম আমিন উদ্দিন ও মোস্তাক আহমদ।
উল্লেখ্য, গত বছর ৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। এরপর নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য নতুন করে গত ১৪ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
রীট আবেদনে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী সারাদেশে একই দিনে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন হওয়ার কথা। কিন্তু একই দিনে এ নির্বাচন হতে পারে না বলে রীট আবেদনকারী তার আবেদনে উল্লেখ করেন।
[b]ঢাকা, কেএ, ২৭ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস [/b]
অপরাধ
মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কার্য নির্বাহী কমিটির ৪ জুনের নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই। নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকী হাইকোর্টের রায় স্থগিত করলে এ বাধা দূর হয়





