পেট্রোবাংলার নিয়ন্ত্রণীত ১৩ কোম্পানীতে নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি উদঘাটনের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবেক ৫ চেয়ারম্যানসহ ৯ শীর্ষ কর্মকর্তাকে আগামী ৯ এপ্রিল তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
রোববার বিকেলে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক যতন কুমার রায় ওই ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠান।
নোটিশ প্রাপ্ত বিপিসি'র সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,সাবেক চেয়ারম্যান আনোয়ারুল কবির, সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোকতাদির আলী, সাবেক চেয়ারম্যান একেএম জাফর উল্লাহ, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক সচিব এবিএস আজাদ, পরিচালক নুরুল আমিন, সাবেক পরিচালক আবদুল আউয়াল ও সাবেক পরিচালক মোজাম্মেল হককে ৯ এপ্রিল সকাল ১০ টায় দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ জানান।
অপরদিকে পেট্রোবাংলার নিয়ন্ত্রণীত ১৩ কোম্পানীতে নানা অনিয়ম এবং দুর্নীতির ঘটনায় দুদকের আরেক উপপরিচালক আহসান আলী আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় তিতাসের বাপেক্স’র ডিজিএম মো. রফিকুর রহমান,ডিজিএম শফিকুর রহমান,ফয়জুর রহমান এবং এসওডি সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করেছেন। তিনি এরআগে আরো ২০ কর্মকর্তাকে তলবি নোটিশ পাঠান।
[b]ঢাকা,একে, ২৩ মার্চ (টাইম নিউজবিডি.কম) // জেআই[/b]
বিপিসির সাবেক ৫ চেয়ারম্যানসহ ৯ জনকে দুদকে তলব
পেট্রোবাংলার নিয়ন্ত্রণীত ১৩ কোম্পানীতে নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি উদঘাটনের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবেক ৫ চেয়ারম্যানসহ ৯ শীর্ষ কর্মকর্তাকে আগামী ৯ এপ্রিল তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
চেয়ারম্যানের জুয়ার টাকা লেনদেনের ভিডিও ভাইরাল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের কোনো উন্নয়নকাজ না দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উগ্রবাদ-অসহিষ্ণুতাসহ সামাজিক সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান চেয়ারম্যানের
দেশে উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা, সামাজিক বিভাজন ও মেরুকরণের মতো সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া
পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।
















