ঢাকা মহানগর দক্ষিণের সেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কে এম আরমানকে মাক্রোবাসে করে অপহরণ করেছে দূর্বৃত্তরা।

অপহৃতের স্ত্রী নিগার সুলতানা এ দাবি করেন।

তিনি বলেন, বুধবার রাত ৮টায় আরমান বাসা থেকে বের হয়ে দৈনিকবাংলা মোড়ে গেলে কিছু দূর্বৃত্ত তাকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। তারপর থেকে আরমানের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরো বলেন, আরমানের সকল বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়েও তার কোন সংবাদ পাওয়া যায়নি।

এ বিষয়ে মতিঝিল থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা বিএম ফরমান আলীকে জিজ্ঞাস করলে তিনি বলেন, বুধবার রাতে কে এম আরমানকে খুজে পাওয়া যাচ্ছেনা উল্লেখ করে স্ত্রী নিগার সুলতানা থানায় একটি জিডি করেছেন। এর প্রেক্ষিতে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

কে এম আরমান পেশায় ঠিকাদার ছিলেন। মতিঝিল আরএস ভবনে তার অফিস। আরমানের গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়ার নবী নগরে। তিনি এক ছেলে এক মেয়ের জনক।

নিগার সুলতানা বলেন, তার স্বামীকে রাজনৈতিক কারণেই অপহরণ করা হতে পারে।

এআই/এসএইচ