চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরে আলমকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার বেলা সোয়া ১১টায় ওই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নুরে আলম ইউনিয়নের ডেকরা গ্রামের বাসিন্দা। সে ২০১২ সালের ১৩ অক্টোবর খুন হওয়া একই ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ছিল বলে জানাগেছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, সকালে লক্ষ্মীপুর গ্রামের একটি ব্রিজের নিচে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
নুরে আলমের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাতমিক ভাবে ধারনা করছে পুলিশ।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর
অপরাধ
কুমিল্লায় আওয়ামী লীগ নেতা খুন
চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরে আলমকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।





