সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

একই সঙ্গে মেয়র পদে দায়িত্ব পালনে কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতেও সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

আজ সোমবার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার অভিযোগ পত্র দাখিলের পর মেয়র আরিফকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

২০১৫ সালের জানুয়ারি মাসে করা ঐ বরখাস্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তিনি। আবেদনের পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন শুনানি করেন।

এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যোর বাজারে একটি জনসভায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াসহ ৫ জনের উপর গ্রেনেড হামলা করে হত্যা করা হয়।

গত ১৩ নভেম্বর হবিগঞ্জের একটি আদালতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় নতুন করে আরিফসহ ১১ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট জমা দেয় পুলিশ।

গত ৩০ ডিসেম্বর মেয়র আরিফুল হক চৌধুরী হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়।

এমবি