পল্টন থানায় দায়ের বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৩ তে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক মঞ্জুর কাদের তার জামিন মঞ্জুর করেন।

একই সঙ্গে আদালত এই মামলার অভিযোগ গঠনের জন্য ২০১৬ সালের ১৭ জানুয়ারি দিন ধার্য করেন।

এমকে