দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০১৪-১৫ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রথম দিনে ১৫৮১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ কেরছেন। যা মোট ভোটারের প্রায় ৩৮ শতাংশ।
বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রণ চলে। এর মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘন্টা বিরতি ছিলো।
সুপ্রিম কোর্ট বার নির্বাচন উপ-কমিটির আহবায়ক মো. নূর হোসেন চৌধুরী জানান, মোট ৫০টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। আজকের মতো আগামীকালও যথারীতি সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের হয়ে সভাপতি পদে আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে রবিউল আলম বুদু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের হয়ে সভাপতি পদে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-কমিটি সূত্র জানান, সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সহ সভাপতি পদে পতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আবুল খায়ের ও অ্যাডভোকেট হোসনে আরা বেগম। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. আমির হোসেন। সহ সম্পাদক পদে অ্যাডভোকেট মো.হাবিবুর রহমান ও অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত, অ্যাডভোকেট গুলশান আরা বিনতে জামান, অ্যাডভোকেট মো.আব্দুল আজিজ মিয়া, অ্যাডভোকেট মো.আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো. নওশের আলী মোল্লা ও অ্যাডভোকেট সালমা হাই টুনি।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. খালেদ আহমেদ ও অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদি। সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম রেজাউল করিম খন্দকার ও অ্যাডভোকেট নাসরিন আক্তার। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ সাঈদ। সদস্য পদে প্রতিদ্বন্দ্বতা করছেন অ্যাডভোকেট আফসানা রশিদ, অ্যাডভোকেট মো.আসাদুজ্জামান আনসারী,অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর জমাদার, অ্যাডভোকেট মো.মোস্তফা কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব আলী, অ্যাডভোকেট সালমা বেগম ও অ্যাডভোকেট শামীমা আক্তার বানু।
নির্বাচন শেষে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষ হলে নির্বাচনের ফল ঘোষণা করবেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নূর হোসেন চৌধুরী।
ঢাকা, জিই, ১২ মার্চ(টাইমনিউজবিডি.কম)// এসআর
অপরাধ
প্রথম দিনের ভোট গ্রহণ শেষ, ভোট পড়েছে ১৫৮১টি
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০১৪-১৫ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রথম দিনে ১৫৮১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ কেরছেন। যা মোট ভোটারের প্রায় ৩৮ শতাংশ।





