৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ (সোমবার) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করেছেন আদালত।
একই সঙ্গে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কেন হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। মন্ত্রী পরিষদ সচিবকে আগামী ৩ সপ্তাহের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এমবি





