রাজধানীর খিলগাঁওয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়েছে। তবে আটকদের প্রাথমিকভাবে পরিচয় জানা যায়নি।
শনিবার গভীর রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এআই





