ঢাকার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি। ইতিমধ্যে একজন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৬১ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সবুরকে।
কমিশনের অন্যদের মধ্যে রয়েছেন ছয়জন নির্বাচন কমিশনার ও ৫৪ জন সদস্য। ছয় নির্বাচন কমিশনার হলেন, ঢাকা বারের  সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট আলী আহাম্মদ, সহ সভাপতি অ্যাডভোকেট এখলাছুর রহমান, সাবেক ট্রেজারার মোহাম্মদ মোহসীন, বর্তমান ট্রেজারার নজরুল ইসলাম শামীম ও অ্যাডভোকেট মতিউর রহমান ভুইয়া।
ঢাকা বারের চলমান কার্যনির্বাহী কমিটি নির্বাচন কমিশন গঠন করে। পরে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুস সবুর এসব তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, ঢাকা বারের নির্বাচনে এবার ভোটারসংখ্যা প্রায় ১৬ হাজার।
গত বছর সভাপতিসহ সম্মিলিত  আইনজীবী সমন্বয় পরিষদ ১২টি পদে এবং সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয় লাভ করেছিল।
নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত  আইনজীবী সমন্বয় পরিষদ  ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ইতোমধ্যেই গণসংযোগ শুরু করেছেন।
[b]ঢাকা, জানুয়ারি ২৯ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]