রাজধানীর মোহাম্মদপুরে নিখোঁজ ব্যবসায়ীর পল্লবীতে লাশ উদ্ধার হয়েছে। নিহত ব্যবসায়ী মমিন বক্স (৪০) মোহাম্মদপুর এলাকায় রড-সিমেন্টের ব্যবসা করতো। তিনি গত ৮ জুলাই মোহাম্মদপুর তাজমহল রোড এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন।

রোববার ভোরে রাজধানীর পল্লবী থানার কালশী নতুন রাস্তা এলাকার বাইতুল জান্নাত মসজিদের পাশের রাস্ত‍া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাতন ফকির এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মমিন বক্সের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, গত ৮ জানুয়ারি মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে সন্ত্রাসীরা মমিনের চোখ বেঁধে ও হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

নিহত মমিনকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলেও ধারণা করেন তিনি।

এআই/