[b]ঢাকা:[/b] আইন বহির্ভূত নতুন কোনো মামলা দিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের ৫ নেতাকে গ্রেফতার কিংবা হয়রানি না করর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তাদের পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো: হাবিবুল গনি সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রোববার এ আদেশ দেন।
শীর্ষ পর্যায়ের এই নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ,এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এবং সাবেক এমপি সাখাওয়াত হোসেন বকুল।
ব্যারিস্টার এহছানুর রহমান আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন।
অপরাধ
বিএনপির ৫ নেতাকে হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের
আইন বহির্ভূত নতুন কোনো মামলা দিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের ৫ নেতাকে গ্রেফতার কিংবা হয়রানি না করর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।





