কুমিল্লার দেবিদ্বারে ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আরও ৩ আসামী কে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। শনিবার রাত্র আড়াইটা উপজেলার এলাহাবাদ ইউনিয়নের উটখাড়া রাস্তার মাথায় দেবিদ্বার থানা উপ-পরির্দশক (এস আই) সোহেল আহামেদ, উপ-পরিদর্শক (এস আই) মোঃ মোর্শেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে কুরুইন গ্রামের মৃত রেসত আলী ছেলে মোঃ আমির হোসেন (২৭), তার ভাই মোঃ মাহবুব (২৮) এবং বিহারমন্ডল মৃত আঃ মতিনের ছেলে মাসুদ পারভেজ ওরফে রিপন (২৬) কে গ্রেফতার করে।
এ আসামীদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার রয়েছে । পরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য গত বুধবারে রাত ১টায় উপজেলার জাফরাবাদ গ্রামের ব্রীজ'র উপর থেকে ডাকাতি করার প্রস্তুতির সময় অস্ত্রসহ নবীয়াবাদ গ্রামের আঃ গফুরের পুত্র আ: জলিল (৫০), চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের মৃত আঃ বারেক এর পুত্র মো: জীবন মিয়া (৩৫) ও বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের টুককু মিয়ার পুত্র মো: নজরুল ইসলাম (৪৫) কে আটক করতে সক্ষম হন অন্য ডাকাতদের ধাওয়া মুখে পালিয়ে যেতে সক্ষম হয়।
সুত্র: দেবিদ্বার থানা
এসএ/টাইম





