বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এসএম জুলফিকার আলীকে হত্যায় হুমকি দেয়ার অভিযোগে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিমকোর্টের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজলসহ নয় জনের বিরুদ্ধে শুক্রবার শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডি দায়ের করেন জুলফিকার আলী।যাহার নাম্বার ১২৩৩/১৬ ইং।

জিডির বিবরণ থেকে জানা যায়, গত ১৮ আগষ্ট (বৃহস্পতিবার) বিকেল সোয়া পাঁচটার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে সুপ্রিমকোর্টে থেকে বের হয়ে মৎস ভবন এলাকা দিয়ে বাসার যাচ্ছিলেন জুলফিকার আলী। এসময় মোটর সাইকেল যোগে চারজন অজ্ঞাত ব্যাক্তি আইনজীবী জুলফিকার আলীর রিকসা গতিরোধ করে। অজ্ঞাত ব্যাক্তিরা তাকে বলে যে বার কাউন্সিলে আমাদের বসদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন সেটি প্রত্যাহার করে নিতে হবে অন্যস্থায় আপনাকে সরাসরি হত্যা করা হবে।

এতে আরো উল্লেখ করা হয়, জুলফিকার আলী সন্ত্রাসী কার‌্যকলাপ ও পেশাগত অসদাচরণের অভিযোগে কামরুল ইসলাম সজলসহ নয় আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে একটি ফৌজদারী মামলা করেন। যার নাম্বার ১৮/২০১৬ ইং। সে মামলার বিষয়ে বার কাউন্সিল এদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে ট্রাইব্যুনালকে নির্দেশ দেয়। পরবির্ততে ট্রাইব্যুনাল এই নয় আইনজীবীকে আগামী ১ সেপ্টেম্বর হাজির হতে (সমন জারী) বলেছেন।

জুলফিকার আলী আশংকা প্রকাশ করে জিডিতে উল্লেখ করেন এই নয় আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করাতে আমাকে অজ্ঞাত সন্ত্রাসীদের দ্বারা হত্যার হুমকি দেয়া হয়েছে। গাজী কামরুল ইসলাম সজল ছাড়া জিডির অপর আসামীরা হলেন, আব্দুল্লাহ আল মাহাবুব, গাজী তহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, শেখ তাহছীন আলী, এএইচএম কামরুল জামান মামুন, জাফর আলম, আরিফুল ইসলাম, নিজাম উদ্দিন।

জিডির অনুলিপি প্রধান বিচারপতি, বার কাউন্সিলের চেয়ারম্যান(অ্যাটর্নি জেনারেল) স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী, পুলিশের মহা-পরিদর্শক(আইজিপি), মহা-পরিচালক ডিজিএফআই, এনএসআই, র‌্যাব, ডিএমপি কমিশনার, ডিবি ডিসি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)’র মহা-পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এমবিএইচ