শুক্রবার (১১ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার বানিয়ারচালা (পূর্বপাড়া) এলাকার কালভার্টের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন জানান, স্থানীয়রা বানিয়ারচালা এলাকায় কাঁথা কম্পোজিট কারখানার পশ্চিমে কালভার্টের পাশে একটি কার্টন পড়ে থাকতে দেখে। তাদের সন্দেহ হলে কার্টন খুলে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। তবে নবজাতকের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





