২৮টি ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধের উৎপাদন ও বিপণন বন্ধ করার নির্দেশনা বহাল রেখেছে হাইকোর্ট।

একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিশেষজ্ঞসহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে এই ওষুধ কোম্পানিগুলোর মধ্যে যেসব কোম্পানি জিএমপি নীতিমালা অনুসরণ করছে তাদের লাইসেন্স দেওয়ার জন্য বিবেচনা করতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল সোমবার যথাযথ ঘোষণা করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এরআগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ২৮টি কোম্পানির স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিলে হাইকোর্ট।

এমই