রবিবার বিকালে বনশ্রী এবং সূত্রাপুর এলাকা থেকে আটক নয় জঙ্গী সদস্যকে ৪ মামলায় ৭ দিন রিমান্ড দিয়েছে আদালত।

রোববার বনশ্রী এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন, কাজী ইফতেখার খারেদ ওরফে ইফতি, ফাহাদ বিন নুরুল্লাহ কাসেমী ওরফে কায়েস, মো. রাহাত, দ্বীন ইসলাম, আরিফুল করিম চৌধূরী ওরফে আদনান এবং মো. নুরুল ইসলাম।

অন্যদিকে সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন, মাওলানা নুরুল্লাহ কাসেমী, মো. দেলোয়ার হোসেন এবং মো. ইয়সিন আরাফাত।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫ কেজি বিস্ফোরক, বোমা তৈরীর সরঞ্জামাদি, বোমা তৈরীর গবেষণাগার, ৮টি বোম, ৬টি চকলেট বোম, ৪টি চাপাতিসহ কিছু বই উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।

এএইচ