৫৭ ধারা আইনে দায়ের হওয়া মামলায় জামিনে মুক্তি পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান।

মঙ্গলবার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন ঢাকার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান। পরে বিকালে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।

সিদ্দিকুরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মবিনুল ইসলাম ও প্রশান্ত কুমার কর্মকার।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সাংবাদিক সিদ্দিকুর রহমান খানকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ায় ২৯ আগস্ট তিনি রমনা থানায় মামলাটি দায়ের করেন।

এআই