গ্রেপ্তার বাপ্পাদিত্য বসু ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি। বুধবার (১৭ জানুয়ারি) র্যাব-১০ তাকে গ্রেফতারের তথ্য জানান।
র্যাব-১০ এর উপপরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ৩টি অর্থঋণের মামলায় আদালতের দেওয়া তিন বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত দীর্ঘদিন পলাতক আসামি বাপ্পাদিত্ত বসুকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি একাধিক অর্থঋণের মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন। মামলা রুজুর পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন তিনি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়া বাপ্পাদিত্য বসু ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়ঙ্কর হত্যাকান্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার পর লাশের ওপর নৃত্য করেছিলেন তিনি। লাশের ওপর তার উল্লাশ করার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়াও শাহবাগে ব্লগার পরিচয়ে গণমাধ্যম বন্ধের হুমকি দিয়েছিলেন বাপ্পাদিত্য বসু।





