জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাবেক ওসি মো. হাসান আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুর ১২টায় দুদকের সহকারী পরিচালক হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ২০।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৩ লাখ ৫২ হাজার টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুদক আইন ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

বর্তমানে ওই ওসি টাঙ্গাইলের যমুনা পূর্ব পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন বলে জানিয়েছেন তিনি।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ