হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে বিস্ফোরক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে তাকে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ বিচারক এস এম আশিকুর রহমানের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ইকবাল হোসেন বলেন, আজ বেলা ১১টা ০৫ মিনিটে শুনানি শেষে তাকে জেল হাজতে নেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আজ মামুনুল হককে এই মামলায় শোন অ্যারেস্ট করা হলো। আগামী দিনে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।

২০১৩ সালে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করা হয়। এই মামলায় হাজিরার জন্য গত শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কঠোর নিরাপত্তায় খুলনা কারাগারে আনে পুলিশ।

এমবি