মুক্তিযুদ্ধ সনদ গ্রহণকারী পাবলিক সার্ভিস কমিশনের সচিব একেএম আমির হোসেনসহ ৬ সচিব আগামীকাল বুধবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হচ্ছেন। উপ-পরিচালক মোঃ জুলফিকার আলী তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন।

অভিযোগ রয়েছে, চাকরির শেষ পর্যায়ে এসে তারা মুক্তিযুদ্ধ সনদ গ্রহণের মাধ্যমে চাকরির মেয়াদ বাড়িয়েছেন। এ পাঁচ সচিব ও একজন যুগ্ম-সচিবের মধ্যে ৪ সচিব গত ১৭ জুলাই লিখিত বক্তব্য দুদকে পাঠিয়েছেন। তারা প্রত্যেকেই ১৭টি প্রশ্নের লিখিত জবাব দিয়েছে।

জানা যায়, বর্তমান পাবলিক সার্ভিস কমিশনের সচিব হিসেবে কর্মরত সচিব একেএম আমির হোসেনকেও ১৭টি প্রশ্ন করা হয়েছে। আর এসব প্রশ্নের বিষয়ে তার জবাব দেবেন। ইতিমধ্যেই তার ডোসিয়ার, পিডিএস (পার্সোনাল ডাটাশিট), মুক্তিযোদ্ধা হিসেবে দাখিলকৃত সনদ, চাকরিতে যোগদানকালে পূরণকৃত ফরমের সত্যায়িত অনুলিপি পর্যালোচনা করেছে দুদক ।

ঢাকা, একে, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর