রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় বিচারিকআদালতের রায়ের নথিপত্র ও ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। গতবৃহস্পতিবারএ-সংক্রান্ত কাগজপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছেবলে একটি সূত্রজানিয়েছে। যার নম্বর ৪২/২০১৪।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম আজ রোববার সাংবাদিকদেরবলেন, বিচারিক আদালতের রায় ও মামলার নথিপত্রসহ ডেথ রেফারেন্স হাইকোর্টেএসে পৌঁছেছে। এখন পেপারবুক প্রস্তুত ও বেঞ্চ নির্ধারণের পর এর ওপর শুনানিশুরু হবে।

২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই মামলাররায় ঘোষণা করেন। মুফতি হান্নানসহ আটজনকে ফাঁসির আদেশ দেন আদালত। ছয়জনকেযাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া ৮ আসামি হলেন মুফতি হান্নান, আকবর হোসাইন,আরিফ হাসানওরফে সুমন, তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে সেলিমহাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই। এদের মধ্যে শেষের পাঁচজনপলাতক।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ছয় আসামি হলেন হাফেজ আবু তাহের, সাব্বির ওরফেআবদুল হান্নান সাব্বির, হাফেজ ইয়াহিয়া, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, আবদুররউফ ও শাহাদত উল্লাহ ওরফে জুয়েল।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ১০ জন নিহত ও অনেকে আহত হন।হামলার ১৩ বছর পর এ ঘটনায় করা হত্যা মামলার রায় ঘোষিত হয়। বিস্ফোরকদ্রব্য আইনের মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল।

ঢাকা, কেএ, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর