রাজধানী ঢাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ জনকে আটক হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ৩১৫ গ্রাম হেরোইন, ৩০৮ বোতল ফেনসিডিল, ২ বোতল বিদেশি মদ, ১২ কেজি ৩৯০ গ্রাম গাঁজা ও ৩৩ হাজার ৫৫৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এইচএন





