রাজধানীর পল্লবীতে জাতীয়তাবাদী সমর্থিত ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে সরকারি জমি বরাদ্দে দুর্নীতির মামলায় মহাজোট সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের বক্তব্য ও পরামর্শ গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদক উপ-পরিচালক যতন কুমার রায় বেলা ১১ টা থেকে সোয়া ১২ টা পর্যন্ত দুদক কার্যালয়ে মন্ত্রী শাহজাহান খনের বক্তব্য গ্রহণ করেন।
গত ২২ সেপ্টেম্বর পাঠানো তলবি নোটিশে তাকে দুদক কার্যালয়ে সকাল ১০ টায় হাজির জবার জন্য বলা হয়েছিল। একই সঙ্গে ঢাকা মহানগর বিএনপি আহবায়ক ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে দুদকে তলবি নোটিশে আজ হাজির হতে বলা হয়েছে।
এদিকে দুদক থেকে বেরিয়ে যাবার সময় মন্ত্রী শাহজাহান খান সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক ডাকেনি। সাক্ষ্য গ্রহণের জন্য ডেকেছে। অথচ মিডিয়ায় না বুঝে উল্টো নিউজ করেছে।
তিনি তো আসামি নয়, দুদক তার বক্তব্য ও মতামত গ্রহণের জন্য ডেকেছে। তিনি আজ হাজিরা দেয়ার জন্য এসেছেন।
শাহজাহান খান বলেন, তার নেতৃত্ব বিভিন্ন পেশার লোকজনকে নিয়ে ঝিলমিল নামে একটি সমবায় সমিতি গঠন করেন। আর এ সমিতির নামে পল্লবীতে সরকারি জমি বরাদ্দের আবেদন করা হয়। সাবেক আওয়ামীলীগ সরকার করে জমি বরাদ্দের প্রস্তাব অনুমোদন করে নক্সা তৈরি করা হয়।
তিনি বলেন,চারদলীয় জোট সরকারের গ্রহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং সাবেক প্রতি মন্ত্রী আলমগীর কবির প্রতিহিংসার বশবতি হয়ে শাহজাহান খানদের সমিতির জমি বরাদ্দের আবেদন বাতিল করেন।
একই সঙ্গে ২০০৬ সালে জাতীয়তাবাদী সমর্থিত ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে তৎকালীন প্রতিমন্ত্রী আলমগীর করি নিজেই আবেদন করে সরকারি জমি বরাদ্দ দেন।
দুদকের মামলার অভিযেগে বলা হয়েছে, ২০০৬ সালে জাতীয়তাবাদী সমর্থিত ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে তৎকালীন সরকার ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে প্রায় ৭ একর বরাদ্দ দেন।
ওই জমির বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা। ফলে সরকার ১ হাজার ৫৫২ কোটি ৫০ হাজার ৯০০ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
জানা যায়, গত ৬ মার্চ মাহবাগ থানায় দুদক বাদী হয়ে ওই সমিতির নামে জমি বরাদ্দে নানা অনিয়ম এবং দুনীতির অভিযাগে সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ সরকারের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ওই মামলার বাকি আসামিদের রয়েছেন ,সাবেক উপপরিচালক ভুমি সম্পদ ব্যবস্থাপক কর্তৃপক্ষ ও বর্তমান সদস্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মো. আজহারুল হক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনসুর আলম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাবরক্ষণ কর্মকর্তা মতিয়ার রহমান।
এদিকে গত ১৪ সেপ্টম্বর. দুদক এ তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় ওই মামলার তদন্তে বিএনপি নেতা ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিসহ ২৩জনকে তলব করেন।
ইতোমধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মো.গোলাম নবী এবং সাবেক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক পরিচালক মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করেন।
একে/এসএইচ





