নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৭ এবং ১৫ ধারা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করা হয়েছে। রিটে কেন্দ্রিয় খাদ্য নিয়ন্ত্রণ কমিটি গঠন ও খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নের বিষয়ে ৭ দিনের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিতে আবেদন জানানো হয়।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়েছে।
এই রিটের শুনানি অবস্থায় দেশের বিভিন্ন জেলা ও শহরে খাদ্যে যেন ভেজাল মেশানো না হয় এ জন্য একটি ভ্রাম্যমাণ আদালতও গঠনের আবেদন করা হয়।
মানবাধিকার সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ফরিদ আহম্মেদের পক্ষে রিটটি দায়ের করেছেন সৈয়দ মহিদুল কবির।
রিটে খাদ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১১ জনকে মামলার বিবাদী করা হয়েছে।
গত ১১ মে এ বিষয়ে একটি আইনি নোটিশ প্রেরণ করেন এই আইনজীবী। কিন্তু যথা সময়ে নোটিশের জবাব না পাওয়ায় তিনি আজ আদালতে রিটটি দায়ের করেন।
আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী।
[b]ঢাকা, কেএ, ২১মে (টাইম নিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নের নির্দেশনা চেয়ে রিট আবেদন
নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৭ এবং ১৫ ধারা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করা হয়েছে। রিটে কেন্দ্রিয় খাদ্য নিয়ন্ত্রণ কমিটি গঠন ও খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নের বিষয়ে ৭ দিনের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিতে আবেদন জানানো হয়





