প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানকে হাইকোর্টে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। হলফনামা নিয়ে আদালতের সংশয় তৈরি হওয়ায় এমন আদেশ দেয়া হয়। একইসঙ্গে হলফনামার ব্যাখ্যায় প্রক্রিয়াগত ত্রুটি থাকার কারণে নতুন করে হলফনামা দিতে বলা হয়েছে।
মিজানুর রহমান খানের দুটি লেখায় আদালত অবমাননার অভিযোগের শুনানির তৃতীয় দিন সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ এই আদেশ দেন।
প্রথম আলোতে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে আদালত অবমাননা হয়েছে বলে স্বপ্রণোদিত হয়ে রুল দেয়ার পাশাপাশি এই আদালত গত ২ মার্চ মিজানুরকে তলব করে। এছাড়া প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানকে ও মিজানুরকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
নির্দেশ অনুযায়ী মিজানুর রহমান খান ও মতিউর রহমান তাদের আইনজীবী শাহদীন মালিকের মাধ্যমে হলফনামা জমা দেন। মিজানুর এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
সোমবার শুনানিতে আদালত বলে,'প্রক্রিয়াগত' ত্রুটির কারণে মতিউর রহমানকে আবারও হলফনামা দিতে হবে। এ সময় আদালত বলে,“উভয় হলফনামা একই ধরনের মনে হচ্ছে। আমাদের সন্দেহ হচ্ছে,উনি বুঝে এটা দিয়েছেন কি-না। আমরা সেটাই তার মুখ থেকে শুনতে চাচ্ছি।”
এ কারণে মঙ্গলবার আদালতে এসে মতিউর রহমানকে জানাতে হবে- এটা তারই ব্যাখ্যা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আবার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
গত ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ প্রথম আলোয় প্রকাশিত মিজানুর রহমান খানের ওই দুটি নিবন্ধের শিরোনাম ছিল- 'মিনিটে একটি আগাম জামিন কীভাবে?' এবং 'ছয় থেকে আট সপ্তাহের স্বাধীনতা'।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অপরাধ
প্রথম আলো'র সম্পাদককে হাইকোর্টে তলব
প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানকে হাইকোর্টে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। হলফনামা নিয়ে আদালতের সংশয় তৈরি হওয়ায় এমন আদেশ দেয়া হয়। একইসঙ্গে





