জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আদালতে পৌঁছার পর পরই শুরুতেই সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবী।
আজ (বুধবার) বেলা ১১টা ৩৫ মিনিটে বিএনপির চেয়ারপারসন রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন। পরে ১১টা ৪০ মিনিটে তাঁর পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য উপস্থাপন শুরু করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমান’সহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
এমবি





