গণপূর্ত অধিদপ্তরে গত ২ অর্থবছরের বাস্তবায়িত প্রকল্পের প্রাক্কলিত মূল্যে তথ্য-উপাত্ত আগামী ১ ডিসেম্বরের মধ্যে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের অনুসন্ধানী কর্মকর্তা  উপ-পরিচালক হামিদুল হাসান ওই সব  প্রকল্পের তথ্য চেয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দফতরে চিঠি পাঠিয়েছেন।

জানা যায়, ২০১০-২০১১ এবং ২০১৩-২০১৪ অর্থ বছরে গণপূর্ত অধিদপ্তরের প্রায় ৫ কোটি টাকার বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম  ও দুর্নীতি অভিযোগ রয়েছে।  ফরে অভিযোগের ভিত্তিতে  সঠিক অনুসন্ধানের স্বার্থে দুদক  ওই ২ অর্থবছরে দেয়া কার্যাদেশের রেকর্ডপত্র তলব করে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর লেখা চিঠিতে হায়াত মোঃ ফিরোজের দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামি ১ ডিসেম্বরের মধ্যে রেকর্ডপত্র সরবরাহ করতে বলা হয় চিঠিতে। চাহিদা মোতাবেক তথ্য উপাত্ত পাবার পর যাচাই বাছাই শেষে প্রতিবেদন দাখিল করবেন দুদকের এ কর্মকর্তা।

একে,