একযোগে সারাদেশে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী সগীর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১।
রোববার দিনগত গভীর রাতে রাজধানীর বাড্ডার ভাটারা এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাবের অপারেশন অফিসার কামরুল হাসান বলেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার বিকাল ৩টায় র্যাবের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
এর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে ৪শ' স্থানে পাঁচশ' বোমার বিস্ফোরণ ঘটায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
ওই হামলায় দুজন নিহত ও ১০৪ জন আহত হন। এ ঘটনায় সারা দেশে ১৬১টি মামলা হয়। এর মধ্যে ১০৭টি মামলার বিচার শেষ হয়ে গেছে।
এসব মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড, ১১৮ জনের যাবজ্জীবন ও ১০১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। বিচারাধীন রয়েছে ৫৪টি মামলা।
ঢাকা, জেইউ, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





