আটকের পর চারদিন পেরিয়ে গেলেও আদালতে হাজির করা হয়নি মিঠাপুকুর উপজেলার ভাইস-চেয়ারম্যান আব্দুল বাসেত মারজানকে।
যে কাউকে আটকের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে তোলার নিয়ম থাকলেও বাসেতকে এখনো আদালতে না তোলায় তার পরিবারের লোকজন চরম শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনরা।
উল্লেখ্য, আবদুল বাসেত মারজানের পরিবারের অভিযোগ ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সাদা পোষাকের ডিবি পুলিশ গত ১ ফেব্রুয়ারি তাকে আটক করে।
এর পর থেকেই নিখোঁজ রয়েোছন মারজান। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো কিছু জানায়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছিল।
এছাড়া মিঠাপুকুর উপজেলা জামায়াত নেতা আল-আমীন ও তার স্ত্রী বিউটি বেগম এবং তাদের প্রতিবেশী মৌসুমীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ১৫ জানুয়ারি রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাদের আজ পর্যন্ত আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তাদের অভিযোগ।
জেআই, কেবি





