বাওয়ানী বস্ত্র মিলের প্রায় ৭ শত কোটি টাকার মূল্যে ২৬ দশমিক ৬০ একর জমি মাত্র পৌনে ৭ কোটি টাকয়া বিক্রির অভিযোগে বিটিএমসির সাবেক সচিব মো. মাহফুজার রহমান সরকারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন( দুদক)।
দুদকের উপসহকারী পরিচালক মো.আতাউল কবির বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় গত ২২ মে মামলাটি দায়ের করেন। মামলা নং- ৪৫। দণ্ডবিধি ৪০৯/১৬৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।
এই বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
এই মামলার অপর ৬ আসামির মধ্যে রয়েছেন, বিটিএমসির সাবেক পরিচালক মো. সালাহ উদ্দিন মিয়া, সাবেক পরিচালক মো. মুনির ইকবাল হামিদ, সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইদুর রহমান খান, সাবেক প্রধান প্রকৌশলী এনামুল কবির হায়দার, বস্ত্রমন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি তাহের আহমেদ এবং মেসার্স ফাত্তাহ এন্টারপ্রাইজের মালিক মো. আবদুল ফাত্তাহ।
এমামলার অভিযোগে বলা হয়েছে, উল্লেখিত এই ৭ ব্যক্তি পরস্পর যোগসাজশে বাওয়ানী বস্ত্র মিলের ২৬ দশমিক ৬০ একর জমি মাত্র ৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৪৪৪ টাকায় বিক্রি করেন। ওই জমির মূল্য কমপক্ষে ৬ শত কোটি টাকা হবে। তারা পরিকল্পিতভাবে নিজেরা লাভবান হবার জন্যই নামমাত্র মূল্যে এই জমি বিক্রি করেছেন।
[b]ঢাকা,একে,২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]
অপরাধ
বিটিএমসির সাবেক ৭ কর্তার বিরুদ্ধে দুদকের মামলা
বাওয়ানী বস্ত্র মিলের প্রায় ৭ শত কোটি টাকার মূল্যে ২৬ দশমিক ৬০ একর জমি মাত্র পৌনে ৭ কোটি টাকয়া বিক্রির অভিযোগে বিটিএমসির সাবেক সচিব মো. মাহফুজার রহমান





