ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের রিমান্ড এবং জামিন উভয় আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম উভয় আবেদন নামঞ্জুর করে তাদের জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে গত বছরের ৩১ জুলাই ও ৫ এবং ১৮ নভেম্বর রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা তিন মামলায় দুই নেতার ১৫ দিন করে রিমান্ড চাওয়া হয়।
অপরদিকে গত বছরের ৯ নভেম্বর রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা মামলায় সভাপতি জুয়েলের আলাদা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এদিকে, জুয়েল-হাবিবের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী এডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
অপরাধ
ছাত্রদল সভাপতি ও সেক্রেটারির রিমান্ড-জামিন নামঞ্জুর
ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের রিমান্ড এবং জামিন উভয় আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাদের





