জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান (বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে কর্মরত) মোঃ শহীদউল্লাহ নিজের নামেই এ প্রতিষ্ঠানের ৩ট প্লট বাগিয়ে নিয়েছেন।

আজ রোববার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহর অবৈধ সম্পদের ব্যাপক অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান ৪ সদস্যের একটি টিম অনুমোদন চেয়ে কমিশনে আবেদন জানান।

এদিকে অভিযোগ রয়েছে, রাজধানীসহ দেশের অধিকাংশ জেলায়ই তার প্লট রয়েছে। যেখানেই গৃহায়ণের জমি বরাদ্দের সুযোগ পেয়েছেন সেখানেই তিনি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দ নেন।

বিভিন্ন জেলায় বরাদ্দ নেয়া প্লট সমর্পণ (সারেন্ডার) করার পরও তার দখলে রয়েছে আরো তিনটি প্লট। প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধান কমিটির প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য।

তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, রাজধানী সহ সারাদেশে তার নামে-বেনামে বিপুল সম্পত্তির তথ্য উপাত্ত প্রতিনিয়ত পাচ্ছে দুদকের এ অনুসন্ধানী কর্মকর্তা।

একে/এসএইচ